Posts

Showing posts from February, 2021

শীতের মেঠেল রোদে বনভোজনেই আনন্দ

Image
সৃঞ্চিনী পোদ্দারঃ    শীতকাল মানেই হালকা মৃদু রোদের তপ্ততায় বনভোজন। একসাথে আনন্দ করা। একসাথে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে একটু জীবনে অন্য মাত্রা আনার মানেটাই আলাদা। সারাবছর নানা কর্ম ব্যস্ততার মাঝে আমরা সকলেই অপেক্ষায় থাকি যে কখন শীত আসবে। আর শীতের ছুটি কাটাতে বন্ধুবান্ধব হোক কিংবা অফিস কলিক কিংবা পরিবারের সকলের সাথে বনভোজন উৎযাপনের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া। সারা বছর নিজেদের কাজ নিয়েই আমরা সকলে ব্যস্ত থাকি। আত্মীয়স্বজনের সাথে হোক কিংবা বন্ধুবান্ধবের সাথে সেই ভাবে  সময় কাটানো হয়ে ওঠে না। তার জেরে আমরা আমাদের প্রিয়জনদের থেকে মানসিকভাবে অনেকটাই দূরে সরে যাই। তাই শীতকাল এলে শীতের হালকা হাওয়া গায়ে মেখে নদীর পাড়ে কিংবা কোনো পার্কে একসাথে সবাই মিলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সময় কাঁটাতে বেশ ভালোই লাগে। বনভোজন শব্দের অর্থ ব্যাখ্যা করলে দেখা যায় যে, বনে গিয়ে ভোজন। তবে আজ তো আর সেটা হয় না। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় অসংখ্য পিকনিক গার্ডেন , নানা রকমের বিনোদনমূলক পিকনিক স্পট গড়ে উঠেছে। তাই বর্তমানে রকমারি চাকচিক্কের মধ্যে আর বনে গিয়ে ভোজনের ধারা এখন আর সেইভাবে বজায় নেই।...