Posts

Showing posts from October, 2020

অশিক্ষিত বাচ্চারাই সচেতন সমাজ গড়ার হাতিয়ার

Image
  ছবি সংগ্রহেঃ Breaking Bangla সৃঞ্চিণী পোদ্দার, কলকাতাঃ পেটের দায়ে কলমের বদলে হাতে নিতে হলো কাঠামো।  ও সচেতন সমাজকে সচেতন ও তার বার্তা দিতে প্রতিমা বিসর্জনের শেষে জলাশয় ভর্তি করে ফেলে রাখা প্রতিমার কাঠামো গুলো জল থেকে তুলে ঘাট পরিষ্কার করে বছর ১০- ১২ এর এই বালকেরা। তাদের শিশুই বলা যায়। তারাও অধিকার রাখে পড়াশুনা করার। তাদেরও যোগ্যতা রয়েছে বিদ্যালয় দরজা পেরোনোর।  তবে ভাগ্যের কি ফের বলুন? অর্থের অভাবে তারা বিসর্জন পর্ব শেষ হলে পরের দিন সকাল থেকে ঘাটে ঘাটে ঘুরে প্রতিমার কাঠামো তুলে ঘাট পরিষ্কার করে।  তাদের অধিকার থাকে সমাজ গড়ার। তাদের অধিকার থাকে নতুন প্রজন্মকে গড়ে আরো সুন্দর করে তোলার। তবে পরিস্থিতির চাপে পড়ে তাদের জীবনযাত্রা বদলে যায়। তার ফলেই এই চিত্র।  একদিকে বলা যায় যে, তারা কিন্তু সমাজ গড়ে তুলছে।  অসচেতন সমাজকে সচেতন সমাজে পরিণত করছে। জল দূষণ রোধ করছে। প্রতিমা বিসর্জনের আগে ঘাটে ঘাটে থাকে স্থানীয় পৌরসভার নির্দেশাবলী। উল্লেখ থাকে জলে পুজোর উপকরণ না ফেলার কথা। কিন্তু নির্দেশ থাকেনা বিসর্জনের পরের দিন জল থেকে কাঠামোগুলো তুলে জল পরিষ্কার রাখার ...

মেলা থেকে টেরাকোটা শিল্পীদের স্থান হয়েছে রাস্তায়

Image
সৃঞ্চিনী পোদ্দার, কৃষ্ণনগরঃ  প্রতি বছর জাকজমকভাবে কলকাতা জুড়ে দুর্গাপূজো অনুষ্ঠিত হয়। আয়োজঙ্করা হয় মেলা । সাংস্কৃতিক অনুষ্ঠানের । তবে সরকারি নির্দেশে এবছর সেই সমস্ত কিছুই থাকছে বন্ধ। করোনা প্রকোপের জেরে ভিড় ঠেকাতে রাজ্যের কোথাও পূজো উপলক্ষ্যে কোনো রকম মেলা বা জমায়েত করানো যাবে না। তার জেরে চরম হতাশায় শিল্পীরা।  আজ করোনা আবহের জেরে শিল্পীরা স্থান পেয়েছে রাস্তায় আর তাদের শিল্পকর্ম অট্টালিকায়। টানা ৯ মাস পর পেটের দায়ে পরিবার বাঁচাতে একপ্রকার বাধ্য হয়ে কৃষ্ণনগরে জাতীয় সড়কের পাশে টেরাকোটার কাজ নিয়ে বসলেন শিল্পীরা। সেখানেই এখনও থাকছেন তারা। সেখানেই টেরাকোটার কাজে নিখুত হাতের ছোঁয়ায় মূর্তি গড়ছেন। ক্রেতা না থাকলেও বিক্রির আশায় ক্রেতার অপেক্ষায় টেরাকোটা শিল্পীরা।  কারোর বাড়ি দত্তপুকুর। আবার কেউ থাকেন বারুইপুর। গ্রামে রয়েছে নিজেদের পরিবার। পথ চেয়ে তারাও। অথচ এত ভাড়া দিয়ে বাড়ি ফেরার পরিস্থিতিতেও নেই আজ কৃষ্ণনগরে আটকে থাকা টেরাকোটা শিল্পীরা। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তার ধারে মূর্তি তৈরি করে বিক্রি করতে বসে গেছেন তারা। কৃষ্ণনগর জাতীয় সড়কের ধার দিয়ে এমন ভাবে অনেক টেরাকোটা শিল্পীরাই বসেছ...