মেলা থেকে টেরাকোটা শিল্পীদের স্থান হয়েছে রাস্তায়

সৃঞ্চিনী পোদ্দার, কৃষ্ণনগরঃ  প্রতি বছর জাকজমকভাবে কলকাতা জুড়ে দুর্গাপূজো অনুষ্ঠিত হয়। আয়োজঙ্করা হয় মেলা । সাংস্কৃতিক অনুষ্ঠানের । তবে সরকারি নির্দেশে এবছর সেই সমস্ত কিছুই থাকছে বন্ধ। করোনা প্রকোপের জেরে ভিড় ঠেকাতে রাজ্যের কোথাও পূজো উপলক্ষ্যে কোনো রকম মেলা বা জমায়েত করানো যাবে না। তার জেরে চরম হতাশায় শিল্পীরা। 



আজ করোনা আবহের জেরে শিল্পীরা স্থান পেয়েছে রাস্তায় আর তাদের শিল্পকর্ম অট্টালিকায়। টানা ৯ মাস পর পেটের দায়ে পরিবার বাঁচাতে একপ্রকার বাধ্য হয়ে কৃষ্ণনগরে জাতীয় সড়কের পাশে টেরাকোটার কাজ নিয়ে বসলেন শিল্পীরা। সেখানেই এখনও থাকছেন তারা। সেখানেই টেরাকোটার কাজে নিখুত হাতের ছোঁয়ায় মূর্তি গড়ছেন। ক্রেতা না থাকলেও বিক্রির আশায় ক্রেতার অপেক্ষায় টেরাকোটা শিল্পীরা। 

কারোর বাড়ি দত্তপুকুর। আবার কেউ থাকেন বারুইপুর। গ্রামে রয়েছে নিজেদের পরিবার। পথ চেয়ে তারাও। অথচ এত ভাড়া দিয়ে বাড়ি ফেরার পরিস্থিতিতেও নেই আজ কৃষ্ণনগরে আটকে থাকা টেরাকোটা শিল্পীরা। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তার ধারে মূর্তি তৈরি করে বিক্রি করতে বসে গেছেন তারা। কৃষ্ণনগর জাতীয় সড়কের ধার দিয়ে এমন ভাবে অনেক টেরাকোটা শিল্পীরাই বসেছেন। 

নাম - সৃঞ্চিনী পোদ্দার
সেমিস্টার- তৃতীয়
বিষয়- সাংবাদিকতা এবং গণজ্ঞাপন
ক্রমিক নম্বর - ২৭ 
রেজিষ্ট্রেশন নম্বর - ২১৪-১২২২-০৬৩১-১৫
রোল নম্বর - 214/JMC/191032
পেপার নম্বর - JMC304CC
Blog No. - ৫ 


Comments

Popular posts from this blog

আশুতোষ প্রোডাকশন আগামী মার্চ মাসে ঘোষনা করতে চলেছে তাদের নতুন ছবির নাম

সুরক্ষার সম্ভার মহানগরীর বুকে

Social media: vices and virtues