সুরক্ষার সম্ভার মহানগরীর বুকে



আমার শহর কলকাতা। ১০৯ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল কলকাতা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ শহর এই মহানগর। সতেরোশো শতাব্দীর শেষভাগে কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর - এই তিন গ্রাম নিয়ে গড়ে ওঠে কলকাতা। জন্মের সময়ে কলিকাতা নামে উৎপত্তি হলেও বর্তমানে কলকাতা নামকরণে ভূষিত এই শহর।
মহানগরের পথ ঘাট যথেষ্ট সুরক্ষিত অন্যান্য শহরের ক্ষেত্রে । কলকাতায় রয়েছে সেফ ড্রাইভ,সেফ লাইফ প্রকল্পের মত ডেটলাইন। রাস্তার মোড়ে মোড়ে আজ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সকাল থেকে রাত যেকোনো সময় সুরক্ষা দিতে চালু রয়েছে ১০০ ট্রোল ফ্রি নম্বর। ট্রামে, বাসে, ট্রেনে কিংবা মেট্রোয় মহিলাদের জন্যে রয়েছে ladies compartment। 
আমার শহর কলকাতা। কলকাতার পথে যে কোন সময় হাঁটতে আজ আর বেগ পেতে হয় না মহিলাদের। অপরিচিত শহরের পথে নির্দিধায় চলতে পাশে দাঁড়ান ট্রাফিক সার্জেন্টরা। কখনও মহিলা সুরক্ষায় পিছিয়ে নেই কলকাতা আজ। 
প্রশাসনের সাথে সরাসরি যোগসাযোষ রাখতে কলকাতা পুলিশের পক্ষ থেকে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। সেখানে প্রতি মুহূর্তে পাওয়া যায় Traffic Updates। যখনই প্রয়োজন হয় সময় নির্দিশেষ পাওয়া যায় online cab service। যাতায়াতে মহিলা নিরাপত্তা নিয়ে সমস্যা হলে রয়েছে নানা ট্রোল ফ্রি নম্বরও। সাথে সাথে পাওয়া যায় সুরক্ষা। আর এই সমস্ত কারণেই কলকাতায় অন্যায়, চুরি কিংবা খুন বা অপহরণের মত অপরাধ করার প্রবণতাও অনেক কমে গেছে। 
অন্যান্য রাজ্যের মহা নগরের তুলনায় কলকাতা যথেষ্ট একটি অন্যতম সুরক্ষিত শহর তার অন্যতম নজির গড়েছে এটি একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা। এখানে বহু ভাষাভাষির মানুষ, নানা ধর্মের মানুষ একসাথে থাকে। একসাথে পথ চলে। অচেনা কোনো স্থানে পৌঁছতে সাহায্য করেন। রয়েছে রাস্তার ধারে Road Map ও। কলকাতা হাঁটাচলায় খুব অসুবিধা আর হয় না বলাই বাহুল্য। 
সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বিশেষত্ত সবই পাওয়া যায় কলকাতায়। কলকাতার নিউ মার্কেট চত্বরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্যময় জিনিসও পাওয়া যায়। সব থেকে কম টাকায় কেনাকাটা করা যায় এই শহরে। সমস্ত স্তরের মানুষের জন্যে এই শহর আরামপ্রদ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিরলা প্যানেটোরিয়াম, রাজভবন, কালীঘাট, আলিপুর চিড়িয়াখানার মত নানা ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। তাই বলা যায়, কলকাতা সুরক্ষার সম্ভার। এখানে বহিরাগতদের জন্যেও রয়েছে comfortable জোন। 
ব্লগ - ৩  
নাম - সৃঞ্চিনী পোদ্দার
সেমিস্টার- তৃতীয়
বিষয়- সাংবাদিকতা এবং গণজ্ঞাপন
ক্রমিক নম্বর - ২৭ 
রেজিষ্ট্রেশন নম্বর - ২১৪-১২২২-০৬৩১-১৫
রোল নম্বর - 214/JMC/191032
পেপার নম্বর - JMC304CC

Comments

Popular posts from this blog

আশুতোষ প্রোডাকশন আগামী মার্চ মাসে ঘোষনা করতে চলেছে তাদের নতুন ছবির নাম

Social media: vices and virtues