বেলুড় মঠে করোনা হামলা

বেলুড় মঠে করোনার থাবা। করোনায় আক্রান্ত বেলুড় মঠের ৫৪ জন সন্ন্যাসী সহ ১৫ জন কর্মচারী। সূত্রের খবর, করোনা সংক্রমণ ঠেকাতে আনলক ১ থেকে রাজ্য জুড়ে চালু করা হয় লকডাউন। তারপর থেকেই রাজ্য সরকারের নির্দেশে বন্ধ হয়ে যায় বেলুড় মঠের দরজা। অনুমতি ছিল না বহিরাগতদের বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে । তবে কি ভাবে করোনা সংক্রমিত হলেন বেলুড় মঠের সন্যাসী এবং কর্মচারীরা। এ বিষয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশ। 

করোনা সংক্রমণের জেরে বিশ্ব ব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছিল। আস্তে আস্তে সুস্থতার হার বৃদ্ধিতে শিথিল হতে থাকে লকডাউনের নিয়মবিধি। দফায় দফায় আনলক পর্বের অবসাদ ঘটতে থাকে। তার ফলে সাধারণ মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন। রাজ্যের বিভিন্ন তীর্থস্থান ধাপে ধাপে খুলে দেওয়া হয়। তবে লকডাউন ঘোষণার প্রথম থেকেই বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। দর্শণার্থীদের জন্যে কোনো অনুমতি ছিলো না মঠে প্রবেশে। সুত্রের খবর, মঠের বাইরেও তেমন খুব একটা কেউ বেরোতেন না। মাঝে সাঝে কেনাকাটার জন্যে দু'একজন কর্মচারী মঠের বাইরে যাওয়া আসা করেছেন। তবুও কিভাবে এতজন একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন সেই বিষয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। প্রত্যেকেই মঠে আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। মঠের বাকি সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্যে মঠের দরজা বন্ধ রাখা হলো । 

ব্লগ - ২ 

নাম - সৃঞ্চিনী পোদ্দার

সেমিস্টার- তৃতীয়

বিষয়- সাংবাদিকতা এবং গণজ্ঞাপন

ক্রমিক নম্বর - ২৭ 

রেজিষ্ট্রেশন নম্বর - ২১৪-১২২২-০৬৩১-১৫

রোল নম্বর - 214/JMC/191032

পেপার নম্বর - JMC304CC

Comments

Popular posts from this blog

আশুতোষ প্রোডাকশন আগামী মার্চ মাসে ঘোষনা করতে চলেছে তাদের নতুন ছবির নাম

সুরক্ষার সম্ভার মহানগরীর বুকে

Social media: vices and virtues