অশিক্ষিত বাচ্চারাই সচেতন সমাজ গড়ার হাতিয়ার
ছবি সংগ্রহেঃ Breaking Bangla সৃঞ্চিণী পোদ্দার, কলকাতাঃ পেটের দায়ে কলমের বদলে হাতে নিতে হলো কাঠামো। ও সচেতন সমাজকে সচেতন ও তার বার্তা দিতে প্রতিমা বিসর্জনের শেষে জলাশয় ভর্তি করে ফেলে রাখা প্রতিমার কাঠামো গুলো জল থেকে তুলে ঘাট পরিষ্কার করে বছর ১০- ১২ এর এই বালকেরা। তাদের শিশুই বলা যায়। তারাও অধিকার রাখে পড়াশুনা করার। তাদেরও যোগ্যতা রয়েছে বিদ্যালয় দরজা পেরোনোর। তবে ভাগ্যের কি ফের বলুন? অর্থের অভাবে তারা বিসর্জন পর্ব শেষ হলে পরের দিন সকাল থেকে ঘাটে ঘাটে ঘুরে প্রতিমার কাঠামো তুলে ঘাট পরিষ্কার করে। তাদের অধিকার থাকে সমাজ গড়ার। তাদের অধিকার থাকে নতুন প্রজন্মকে গড়ে আরো সুন্দর করে তোলার। তবে পরিস্থিতির চাপে পড়ে তাদের জীবনযাত্রা বদলে যায়। তার ফলেই এই চিত্র। একদিকে বলা যায় যে, তারা কিন্তু সমাজ গড়ে তুলছে। অসচেতন সমাজকে সচেতন সমাজে পরিণত করছে। জল দূষণ রোধ করছে। প্রতিমা বিসর্জনের আগে ঘাটে ঘাটে থাকে স্থানীয় পৌরসভার নির্দেশাবলী। উল্লেখ থাকে জলে পুজোর উপকরণ না ফেলার কথা। কিন্তু নির্দেশ থাকেনা বিসর্জনের পরের দিন জল থেকে কাঠামোগুলো তুলে জল পরিষ্কার রাখার ...